,

ম্যানিলার ক্যাসিনোতে লাশ হল ৩৬ জন

news-image

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার এক ক্যাসিনোতে এক বন্দুকধারীর হামলার পর ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের ওই ক্যাসিনোতে ঢুকে এক বন্দুকধারী প্রথমে সারি বেঁধে রাখা টিভি মনিটরে গুলি চালায়। পরে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হয়।

ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে রিসোর্টের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অন্য কারও হতাহত না হওয়ার খবর দেয়।  কিন্তু সকালে ক্যাসিনো কমপ্লেক্সের ভেতর থেকে ৩৬ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছেন, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে ঘণ ধোঁয়ায় দম বন্ধ হয়ে, কারণ ওই বন্দুকধারী ক্যাসিনোর টেবিলগুলোতেও আগুন ধরিয়ে দিয়েছিলেন।

ওই ক্যাসিনো থেকে অর্ধশতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ম্যানিলা পুলিশ বলছে, এটি সন্ত্রাসী হামলা নয়, বরং ডাকাতি চেষ্টা বলেই তারা প্রাথমিকভাবে মনে করছে। তবে হামলাকারীর নাম জানায় যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে