,

বিশ্বে ডায়রিয়ায় শিশু মৃত্যুহার এক তৃতীয়াংশ কমেছে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছরে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার এক তৃতীয়াংশ কমেছে। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যাঞ্চেট এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, নিরাপদ পানির সংস্থান ও পায়খানা ব্যবহারের হার বৃদ্ধিই মৃত্যু হার কমানোর প্রধান কারণ। এছাড়া ডায়রিয়া প্রতিরোধে নতুন আবিস্কৃত টিকাও এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে।

বিশ্বে শিশু মৃত্যুর চতুর্থ কারণ এখনো ডায়রিয়া। প্রতিবছর প্রায় পাঁচ লাখ শিশু পাঁচ বছর পূর্ণ করার আগেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। তবে এ সংখ্যাটি বাস্তবের চাইতেও কম। কারণ ডায়রিয়ায় অধিকাংশ শিশু মৃত্যু ঘটে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে। যোগাযোগ সমস্যার কারণে ওই অঞ্চলে শিশু মৃত্যুর সঠিক সংখ্যা পাওয়া যায় না।

গ্লোবাল বার্ডেন অব ডিজেস স্টাডি থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে মার্কিন গবেষকরা দেখিয়েছেন, ডায়রিয়ায় প্রায় এক তৃতীয়াংশ (৪২%) শিশু মৃত্যুর ঘটনা ঘটে নাইজেরিয়া ও ভারতে।

রোটা ভাইরাস আর কলেরার মতো ডায়রিয়া জাতীয় রোগ ছড়ায় মূলত: দূষিত পানির মাধ্যমে। এই রোগগুলো নিরাময় ও প্রতিরোধযোগ্য।

গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের শিক্ষক ড. আলী মোকদাদ বলেন, ‘ ডায়রিয়া সংক্রান্ত রোগে নির্বিচারে শিশুরা আক্রান্ত হয়। মৃত্যুহার কিছুটা কমে এলেও এই রোগগুলোর ব্যাপক প্রতিক্রিয়া উপেক্ষা করা যাবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে