,

আফগানিস্তানও পাকিস্তানে যেতে চায় না

news-image

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে বন্ধ হয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট। একমাত্র জিম্বাবুয়ে ছাড়া এই সময়ে অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে রাজি হয়নি। নতুন খবর হলো পাকিস্তানের একসময়ের মিত্র দেশ আফগানিস্তানও পাকিস্তান সফরে যেতে রাজি নয়।

আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫০ জন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাবুলের জানকাব স্কয়ারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তান মনে করেছে, কাবুলে এই হামলার পেছনে কোনো না কোনোভাবে ইসলামাবাদের হাত রয়েছে। তাই তারা বিভিন্নভাবে পাকিস্তানকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ক্রিকেটেও এমন একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা যেতে চায় না পাকিস্তানে।

শুধু তাই নয় পাকিস্তানের সঙ্গে হোম ও অ্যাওয়ে সিরিজ বাতিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট ম্যাচ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের চুক্তি বাতিল করা হচ্ছে। যে দেশে সন্ত্রাসবাদীদের আশ্রয় এবং মদদ দেওয়া হয়, সেই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের চুক্তি বজায় রাখা সম্ভব নয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে