সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহারায় পানির অভাবে ৪৪ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমিতে যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে যাওয়ায় পানির অভাবে ৪৪ জনের মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে রেডক্রস  এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

রেডক্রস কর্মকর্তা লাওয়াল তাহের বলেন, এ ঘটনায় ছয়জন নারী বেঁচে ফিরেছেন। তারা হেঁটে দূরবর্তী একটি গ্রামে পৌঁছাতে সক্ষম হন। নাইজারের ডার্কু শহরে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

নাইজেরিয়ার সংবাদমাধ্যম সাহেলিনে বলা হয়েছে, ঘানা ও নাইজেরিয়ার নাগরিকেরা সাহারা মরুভূমি দিয়ে লিবিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন। পথে মরুভূমির মধ্যে তাদের বহনকারী গাড়ি বিকল হয়ে যায়। একপর্যায়ে পিপাসায় শিশুসহ ৪৪ জন মারা যান।

নাইজার কর্তৃপক্ষ রয়টার্সকে বলেছে, বিস্তৃত সাহারা মরুভূমিতে ঠিক কতজন মারা গেছেন তা জানা প্রায় অসম্ভব। গত জুনে নাইজারের আলজেরিয়া সীমান্তবর্তী এলাকায় ২০ শিশুসহ ৩৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ পাওয়া যায়।

নাইজার থেকে লিবিয়া যাওয়ার এই পথটি অভিবাসনপ্রত্যাশীদের উত্তর আফ্রিকায় প্রবেশের প্রধান পথ। উত্তর আফ্রিকায় পৌঁছার পর অভিবাসনপ্রত্যাশীরা সেখান থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে থাকে।

প্রতি বছরই লিবিয়া পৌঁছাতে গিয়ে সাহারা মরুভূমিতে প্রচুর সংখ্যক অভিবাসনপ্রত্যাশীরা মারা যায়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট