সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তামিম

news-image

 

স্পোর্টস ডেস্ক :এই বছরটা ভালোই কাটছে তামিম ইকবালের। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ একটি ঝলমলে ইনিংস খেলে বছরটা শুরু করেছিলেন তিনি। সে ধারাবাহিকতা ছিল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও, প্রায় প্রতিটি ম্যাচেই রান পেয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। এবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে বাংলাদেশি ওপেনারকে দেখা গেল আরো আগ্রাসী মেজাজে। ব্যাটহাতে প্রতিপক্ষ বোলারদের শুধু নাস্তানাবুদই করেননি, ওয়ানডে ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি।

এই সেঞ্চুরি পূর্ণ করে দারুণ রেকর্ড গড়লেন তামিম, বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানে ইনিংস খেলেন। সেই সঙ্গে ভেঙে ফেলেন নিজের রেকর্ডও।

এর আগে ২০১০ সালে ফেব্রুয়ারিতে এই ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তামিম। এতদিন এটিই ছিল ইংল্যান্ডের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। এবার সে ইনিংস ছাড়িয়ে গেছেন তিনি, করেছেন ১২৮ রান। ১৪১ বল খরচ করে এই ইনিংস গড়েন তিনি। যাতে ১২টি চার ও তিনটি ছক্কার মার ছিল।

ইংল্যান্ডের বিপক্ষে তামিমের এটি দ্বিতীয় শতক হলেও এর আগে আরো দুই বাংলাদেশি দুটি সেঞ্চুরি করেন, ইমরুল কায়েস (১০২) ও মাহমুদউল্লাহ (১০৩)।

আর চ্যাম্পিয়নস ট্রফিতে এটি কোনো বাংলাদেশি ব্যাটাসম্যানের দ্বিতীয় সেঞ্চুরি। এই আসরে এর আগে প্রথম সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফীস। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে ভারতের জয়পুরে।

তামিম এর আগে প্রথম সেঞ্চুরি করেন, ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। সে ধারাবাহিকতায় পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি করে এবং জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে একটি করে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা