,

তবু সন্তুষ্ট সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : গত বিশ্বকাপের পর থেকে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের সামনে অন্য ‘চ্যালেঞ্জ’। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম ঘোষিত হওয়ার পর তাই নড়েচড়ে বসেছিল বাংলাদেশের ক্রিকেট-ভক্তরা। কিন্তু মাঠের লড়াইয়ে টাইগাররা একেবারে বিধ্বস্ত। কোহলি-যুবরাজ-ধোনির মতো তিন তারকা ব্যাট না করলেও ৩২৪ রানের পাহাড় গড়েছে ভারত। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে গেছে মাত্র ৮৪ রানে। তবে বিশাল ব্যবধানে হেরে গেলেও টাইগারদের নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান সন্তুষ্ট!

মাশরাফি বিন মুর্তজা বিশ্রাম নেওয়ায় অধিনায়কত্ব করেছেন সাকিব। মঙ্গলবার বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ। ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতে করেছেন মাত্র ৭ রান।

সাকিবের মতো বাংলাদেশের পারফরম্যান্সও অনুজ্জ্বল। তবু খেলা শেষে বোলারদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আজ বোলিং ভালোই হয়েছে। কিন্তু ব্যাটিং ভালো হয় নি।’

ভুল শোধরানো আর হতাশা ভোলার জন্য মাঝে মাত্র একদিন পাচ্ছে টাইগাররা। বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। সাকিব তাই ‘আমাদের হাতে একদিন সময় আছে। দিনটা ঠিকমতো কাজে লাগাতে হবে।’ বলে সাহস জোগানোর চেষ্টা করলেন সতীর্থদের।

দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছাড়া বাকিদের এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই। তবু সাকিব সাফল্যের ব্যাপারে আশাবাদী, ‘আমাদের হাতে গোনা কয়েকজন এর আগে এখানে খেলেছে। বেশির ভাগেরই এই কন্ডিশন সম্পর্কে ধারণা নেই। আমাদের তাই দল হিসেবে পারফর্ম করতে হবে। সেটা করতে পারলে ভালো রেজাল্ট করা সম্ভব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে