সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর পর রাবাদা

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে উদ্বোধনের অপেক্ষায় থাকা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে দারুণ এক সুখবর পেলেন কাগিসু রাবাদা। সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ পারফরম্যান্সের জন্য কাগিসু রাবাদাকে বিশ্বের অন্যতম সেরা বোলার মনে করা হয়। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে সেটা ভালো ভাবেই জানান দিলেন প্রোটিয়া এ তরুণ পেসার। মঙ্গলার আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। দল সিরিজ হারলে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল রাবাদা। সোমবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে ৩৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। পুরো সিরিজে ৭ উইকেট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠে আসলেন প্রোটিয়া এ তারকা। ১৯৯৮ সালে পাকিস্তানের সাকলায়েন মুস্তাকের পর রাবাদাই ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠা তরুণ বোলার।

মাত্র ৫ দিন আগে নিজের ২২তম জন্মদিন পালন করেছেন রাবাদা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে স্বদেশী অভিজ্ঞ বোলার ইমরান তাহিরকে পেছনে ফেলেন তিনি। ৭২৪ র‌্যাটিংয়ে পয়েন্ট নিয়ে শীর্ষে রাবাদা। তার থেকে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইমরান তাহির (৭২২)। রাবাদার মতো ওয়ানডেতে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সেরা দশে দুই বোলারসহ ওয়ানডে র‌্যাঙ্কিয়ের সেরা দশ ব্যাটসম্যানের মধ্যে চারজনই দক্ষিণ আফ্রিকার। শীর্ষে থাকা ডি ভিলিয়ারর্সের সঙ্গে রয়েছেন ডি কক (চতুর্থ), ডু প্লেসিস (ষষ্ঠ) ও হাশিম আমলা (দশম)।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট