,

ভারতকেই ফেভারিট মনে করছেন সাঙ্গাকারা

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ব্যাপারে ভারতকেই ফেভারিট মনে করছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তার কারণ হিসেবে ভারতের জোরে বোলিংকেই তুলে ধরছেন তিনি। সাঙ্গাকারার মতে, ‘‌এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার চারটি দল রয়েছে। যাদের মধ্যে ভারতই সবচেয়ে শক্তিশালী। কোহলির দলে ভারসাম্য অনেক বেশি। পেসাররা ফর্মে রয়েছে। অশ্বিন–জাদেজা ওয়ানডে ক্রিকেটে বরাবরই ভয়ঙ্কর। আর কোহলি আইপিএলের ব্যর্থতা ঝেড়ে ফেলতে মরিয়া। ’‌তবে ভারতীয় দলে আরও কিছু তরুণ ক্রিকেটার থাকলে ভালো হত বলে মনে করেন সাঙ্গাকারা।

কোন চারটি দল সেমিফাইনালে যাবে?‌ সাঙ্গাকারার মতে, ‘‌সেরা চারটি দল বাছা কঠিন। তবে আমার মতে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ চারে যাবে। ’‌ এরপরই সাঙ্গাকারার সংযোজন, ‘‌কয়েক বছর আগেও দু’একটি দল রাজত্ব করত। এখন আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো দলই চমকে দিতে পারে। ’‌ আয়োজক ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে সাঙ্গাকারার মত, ‘‌শেষ ২ বছরে ওদের একদিনের দলটা দারুণ উন্নতি করেছে। আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে দলে।’‌ সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে