সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন সেরাদেরও সেরা: রমিজ রাজা

news-image

 

স্পোর্টস ডেস্ক :আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যান্য দলগুলোর জন্য বড় হুমকি হবে বাংলাদেশ-এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা।

লন্ডনের কেনিংটন ওভালে মঙ্গলবার বাংলাদেশ-ভারতের মধ্যকার অনুশীলন ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় টাইগারদের প্রশংসা করেন রমিজ রাজা বলেন, ‘বাংলাদেশ এখন আর মিনোজ নয়। তারা এখন আত্মবিশ্বাসে ভরপুর একটি দল। তাদের ক্রিকেটের ইতিহাস বদলের সঠিক সময়ে অবস্থান করছে। তাদের এখন যে আত্মবিশ্বাস আছে সেটা আগে কখনো ছিলো না। তারা সেরাদের থেকেও সেরা।’

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হবে। আগের আসরে রানার্স আপ ইংল্যান্ডকে এবারের আসরের ফেভারিট মানা হচ্ছে। তাই শুরুতেই টাইগারদের সামনে কঠিন পথ। তবে রমিজ রাজা মনে করছেন, ইংল্যান্ডের জন্য জয় সহজ হবে না।

টাইগারদের প্রথম ম্যাচ নিয়ে রমিজ রাজা বলেন, ‘দুই দিন পর বাংলাদেশ এই মাঠেই (কেনিংটন ওভালে) ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। আমি মনে করি, বাংলাদেশকে হারানো ইংল্যান্ডের জন্য সহজ হবে না। এই বাংলাদেশ দল অনেক কঠিন লড়াই উপহার দিবে।’

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট