,

টাইগারদের ম্যাচে ফেরালেন সানজামুল

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। মঙ্গলবার (৩০ মে) বিকেলে ওভালে শুরু হয়েছে এই ম্যাচটি। এ ম্যাচে মাঠে নামেননি বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরিবর্তে দলপতির ভূমিকা পালন করছেন টি২০ অধিনায়ক সাকিব আল হাসান।আমন্ত্রণ পেয়ে এখন ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া অব্দি ভারতের সংগ্রহ ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রান।

এদিন ইনিংসের দ্বিতীয় ও রুবেলের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে যান রোহিত শর্মা। অফ স্টাম্পের বাইরের বল রোহিতের (১) ব্যাটের কানায় লেগে ভেঙে দেয় উইকেট। ভারতের দলীয় রান তখন ৩। এরপর সপ্তম ওভারের প্রথম বলে মোস্তাফিজের শিকার হন অজিঙ্কা রাহানে। বোল্ড হয়ে ফেরার আগে তিনি করেছেন ১১ রান।

২১ রানে ২ উইকেট হারানোর পর ভারতকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে দারুন এক জুটি গড়েন শিখর ধাওয়ান ও দীনেশ কার্তিক। তবে, দলীয় ১২১ রানের সময় ধাওয়ানকে ফিরিয়ে শতরান করা এই জুটি ভাঙেন সানজামুল। ফেরার আগে ধাওয়ান সংগ্রহ করেন ৬০ রান।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শনিবার পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান তুলেছিল বাংলাদেশ। এত বড় স্কোর নিয়েও বোলারদের অপরাগতার কারণে পাকিস্তানের কাছে টাইগাররা হেরে গেছেন ২ উইকেটে। শেষ মুহূর্তে ফাহিম আশরাফের ঝড়েই বিধ্বস্ত হয়েছে মাশরাফি বাহিনী। ৩০ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৪ রানের হার না মানা ইনিংস খেলে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দেন তরুণ এই অলরাউন্ডার।

অপরদিকে বৃষ্টি আইনে জয় পেয়েছে ভারত। বিরাট কোহলির দলের জয়টা ৪৫ রানের। দ্য ওভালে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ৩৮.৪ ওভার খেলে কেন উইলিয়ামসনের দল অলআউট হয় ১৮৯ রানে। জবাবে ২৬ ওভার খেলে ৩ উইকেটে ১২৯ রান তোলে ভারত। এরপরই শুরু হয় বৃষ্টি। ম্যাচটির বাকি খেলা আর মাঠে গড়াতেই দিল না বেরসিক বৃষ্টি। যে কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নির্ধারিত হয় ম্যাচের ফল।

বাংলাদেশ দলে যারা আছেন :
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান রুম্মন, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।

ভারত দলে যারা আছেন :
বিরাট কোহলি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, হার্দিক পান্ডিয়া, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, উমেশ যাদব ও যুবরাজ সিং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে