বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদা জিয়ার

news-image

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।মঙ্গলবার এক টুইট বার্তায় খালেদা জিয়া এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সকলকে এই দুর্যোগ মোকাবেলার শক্তি দিন।’

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড় মোরা কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩৫ কি. মি. বেগে আঘাত হানে। এরপর এটি বেলা ১১টার পর চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে। উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরে স্থলভাগে নিম্নচাপে পরিণত হচ্ছে।

এর ফলে কক্সবাজার-চট্টগ্রাম উপকূলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ১০০ থেকে ১২৮ কি. মি. পর্যন্ত বেগে বয়ে যাচ্ছে প্রবল ঝড়ো হাওয়া।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ