সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগার উডস গ্রেফতার

news-image

স্পোর্টস ডেস্ক : বেপরোয়াভাবে গাড়ি চালানোর অপরাধে কিংবদন্তি গলফার টাইগার উডসকে গ্রেফতার করেছে পাম বিচ কাউন্ডি শেরিফ পুলিশ। ডিইউআই আইনের আওতায় উডসকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।

ছেড়ে দেওয়ার আগে উডসের থেকে মুচলেকা লিখে নেয়া হয়। সেখানে উডস লিখেছেন, ‘আমি বুঝতে পারছি আমি অপরাধ করেছি এবং সেটির সম্পূর্ণ দায় আমি নিয়েছি। তবে জনগণকে আমি জানাতে চাই, আমি নেশাগ্রস্থ ছিলাম না। যা ঘটেছিল তা শুধুই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। আমি বুঝিনি কয়েক ধরনের ওষুধ এক সাথে সমস্যা করবে। আমি মন থেকে আমার পরিবার, বন্ধু ও ভক্তদের কাছে ক্ষমা চাই। আমার সামর্থ্যের সব টুকু দিয়ে আমি নিজেকে আরও সামনে নিয়ে যাব। ’

প্রসঙ্গত, নেশাগ্রস্ত অবস্থায় কিংবা অন্যকোনো কিছুর প্রভাবে এলেমোলো কিংবা বেপরোয়াভাবে গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার করাকে ডিইউআই বলা হয়। ২৯ এপ্রিল সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে গ্রেফতার করা হলেও সকাল ১০টা ৩০ এর সময় তাকে ছেড়ে দেওয়া হয়।সূত্র: এনবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’