,

মাশরাফির সেরা অস্ত্র মুস্তাফিজ!

news-image

অনলাইন ডেস্ক : কাটার মাস্টার নামেই দেশের ক্রিকেট প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার কার্টার, স্লোয়ার, ইয়র্কারে বিভ্রান্ত বাঘা বাঘা ব্যাটসম্যানরা। আর চ্যাম্পিয়নস ট্রফিতে সেই মুস্তাফিজকেই সেরা অস্ত্র হিসেবে কাজে লাগাতে উন্মুখ টাইগার স্কিপার মাশরাফি বিন মর্তুজা।

অধিনায়কের বিশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য অনেক বড় ভূমিকা থাকবে মুস্তাফিজের। বাঁহাতি এই পেসার ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নিজেকে। তাই তরুণ সতীর্থকে নিয়ে কোনো উদ্বেগ নেই মাশরাফির।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের তিনটিতে বোলিংয়ের সুযোগ মিলেছে বাংলাদেশের। তাতে ৭ উইকেট নিয়ে দলের সেরা বোলার মুস্তাফিজ। ইংল্যান্ডেও যে তিনি সাফল্য পাবেন তা নিয়ে কোনো সংশয় নেই মাশরাফির।

মাশরাফি আরো বলেন, “মুস্তাফিজকে নিয়ে কোনো উদ্বেগ নেই। গত দুই বছর ধরে ও আমাদের জন্য ভালো করছে। ও চোটে পড়েছিল, অস্ত্রোপচার করাতে হয়েছে। সেখানে খুব ভালোভাবে ফিরেছে। আমি মনে করি, এই টুর্নামেন্টে আমাদের জন্য ওর অনেক বড় ভূমিকা থাকবে। ”

এখন পর্যন্ত ১৮ ওয়ানডে খেলে ১৬ গড়ে ৪৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ওভার প্রতি খরচ করেছেন ৪.৬২ করে। স্ট্রাইক রেট ঈর্ষণীয় ২০.৭। ছন্দে ফেরা এই তরুণই হতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফির সেরা অস্ত্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে