,

ভারতীয় ক্রিকেটারের ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে শোয়েব মালিক

news-image

স্পোর্টস ডেস্ক :৪ জুন এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।তাই এখন থেকেই ক্রিকেট পাড়ায় ঊর্ধ্বমুখী পারদ। তবে তার মাঝেই বিতর্ক উসকে দিলেন সানিয়া-পতি শোয়েব মালিক।

সম্প্রতি আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সমর্থকদের সঙ্গে ভিডিওতে লাইভ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন পাকিস্তানের লিজেন্ড ক্রিকেটার শোয়েব মালিক। সেখানেই বিপত্তি, বাকের আলি নামে এক ক্রিকেট সমর্থক হঠাৎ তাঁকে (মালিক) জিজ্ঞাসা করে বসেন, ‘ভারতের সেরা বোলার কে?’ এমনই প্রশ্নের জবাবে বিতর্কিত উত্তর দেন শোয়েব। তিনি বলেন, ‘ভারতীয় দলের সেরা বোলার হল মহম্মদ সামি। কারণ ও মুসলিম বলে নয়, ওর বোলিং আমি দেখেছি এবং খেলেছিও। ওকে খেলা যথেষ্ট কঠিন।’
টুইট বার্তা
ক্রিকেটের মাঝে খামখা ধর্ম টেনে আনায় প্রবল সমালোচনার মুখোমুখি হন শোয়েব মালিক। যাদের মধ্যে অধিকাংশই ভারতীয় সমর্থক। রোশন তোদি নামের একজন লেখেন, ‘এরকম বিবৃতি অযাচিত ও প্ররোচনামূলক। এই কারণেই মানুষের মধ্যে বিদ্বেষ জন্ম নেয়।’

এরপর জনৈক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘সেকুলাররা অনেকেই ধর্মের বাইরে কিছু দেখতে চান না।’ অভিলাষ অধিকারী লেখেন, ‘শোয়েবের পুরো বক্তব্যের সঙ্গেই সহমত, ধর্ম প্রসঙ্গটি বাদ দিলে। নিজের পছন্দ জানানোর জন্য তাঁর ধর্ম উল্লেখ করা বাধ্যতামূলক নয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে