কিংবদন্তি পুসকাসের রেকর্ড ছুঁলেন নেইমার

news-image

 

স্পোর্টস ডেস্ক :বার্সেলোনার কোপা ডেল রের শিরোপা জয়ের রাতে দারুণ এক কীর্তি গড়েছেন নেইমার। গত ৫০ বছরেরও বেশি সময়ে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি কোপা ডেল রের ফাইনালে গোল করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ভিসেন্তে ক্যালদেরনে শনিবারের ফাইনালে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটি করেন নেইমার। ২০১৫ সালে অ্যাথলেটিক বিলবাও ও ২০১৬ সালে সেভিয়ার বিপক্ষে ফাইনালেও স্কোরশিটে নাম লিখিয়েছিলেন বার্সা ফরোয়ার্ড।

নেইমার ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের রেকর্ড। ১৯৬০, ১৯৬১ ও ১৯৬২- টানা তিনটি কোপা ডেল রের ফাইনালে গোল করেছিলেন পুসকাস। তবে এর মধ্যে দুবারই তার দল হেরে গিয়েছিল নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। আর নেইমার টানা তিন ফাইনালে গোল করে জিতলেন হ্যাটট্রিক শিরোপা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন