,

পাকিস্তানকে ৩৪২ টার্গেট দিল বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়নস ট্রফির ময়দানি লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিতে ব্যস্ত অংশগ্রহনকারী দলগুলো। ত্রিদেশীয় সিরিজ শেষে অন্যদের মতো নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানকে ৩৪২ রানের টার্গেট দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

এজবাস্টনে টস জিতে আজ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা। দলীয় ২৭ রানের সময় ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা হোঁচট খায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে আসেন আরেক ওপেনার তামিম ও ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস।

দলীয় বড় সংগ্রহ গড়ার পথে সর্বোচ্চ ইনিংসটি এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। ৯৩ বলে ১০২ রানের চমৎকার ইনিংস খেলেন দেশসেরা এ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। এছাড়া মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ২৬ এবং সাকিব আল হাসান ১৯ রানে আউট হয়েছেন।

বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জুনায়েদ খান, এছাড়া হাসান আলী ও সাদাব খান ২টি করে উইকেট পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে