সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে বিশাল সংগ্রহের পথে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে চমক দেখালেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। মাত্র ৮৮ বলেই দুর্দান্ত এই শতক হাঁকান এই বাংলাদেশি ডিপেন্ডাবল ও টপ অর্ডার ব্যাটসম্যান

৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে নিজের ঝুলিতে শতক পূরণ করেন তামিম। ৩৪তম ওভারে লেগস্পিনার শাদাব খানের বলে জুনায়েদ খানের তালুবন্দি হয়ে ব্যক্তিগত ১০২ রানে মাঠ ছাড়েন তামিম। /

বার্মিংহামের এজবাস্টনে শনিবারের (২৭ মে) ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। দলীয় ২৭ রানে আউট হন সৌম্য সরকার (১৯)। এরপর সাবলীল ব্যাটিংয়ে চাপ কাটিয়ে ইমরুল কায়েসের সঙ্গে ১৪২ রানের পার্টনারশিপ গড়েন তামিম। ইমরুলের ব্যাট থেকে আসে ৬১। আগামী ৩০ মে (মঙ্গলবার) লন্ডনের কেনিংটন ওভালে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এই গ্রাউন্ডেই উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে মোকাবেলা করবে মাশরাফির দল।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে ইংল্যান্ডে ফেরে টিম বাংলাদেশ। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থান নিশ্চিত করে লাল-সবুজের জার্সিধারীরা।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’