বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌম্যের বিদায়, বাংলাদেশ ৮২/১

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।

শনিবার বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মাশরাফিরা। দলীয় ২৯ রানে সৌম্য সরকারের বিদায়ের পর দেখেশুনে খেলেও এখন হাত খুলে খেলছেন তামিম ইকবাল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে এক উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেছে টাইগাররা। সৌম্য ১৯ রান করে জুনায়েদ খানের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

তামিম ৪৭ ও ইমরুল কায়েস ১৪ রান করে ক্রিজে রয়েছেন।

এদিকে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে থেকেই প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করছে বাংলাদেশ।

এছাড়া সর্বশেষ ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। যে কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে বেশ আত্মবিশ্বাস নিয়েই টাইগাররা পাকিস্তানিদের মোকাবেলা করবে বলে ধারণা সবার।

পাকিস্তানের পর আগামী ৩০ মে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১ জুন, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিন লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাকর আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামী ৫ ও ৯ জুন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সানজামুল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ফকর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী ও শাহদাব খান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ