,

শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ার্ম আপ অস্ট্রেলিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। শুক্রবার কেনিংটন ওভালে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া।

অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৯৫) ও আসেলা গুনরত্নের (৭০) ব্যাটে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ৩১৮ তোলে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার মোয়েসেস হেনরিকেস তিন উইকেট পেয়েছেন।

জবাবে দু’বল বাকি থাকতে দু’উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ১৫ রান করেই ফিরে যান। কিন্তু দলের দ্বিতীয় ওপেনার অ্যারন ফিঞ্চ একাই অস্ট্রেলিয়ার জয়ের মঞ্চ গড়ে দেন। ১০৯ বলে ১৩৭ রান করেন তিনি। ১১টি চার ও ৬ টি ছয়ের সুবাদে ঝকঝকে ইনিংস সাজান তিনি।

এদিন বড় রান করেছেন ট্রেভিস হেডও। ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তারই প্রতিফলন পাওয়া গেল ওয়ার্ম আপ ম্যাচেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে