,

ভক্তদের নতুন গার্লফ্রেন্ডের কথা জানালেন রোনালদো

news-image

অনলাইন ডেস্ক : সরাসরি কথা বলতেই বরাবর ভালবাসেন তিনি। তা সে ফুটবল নিয়েই হোক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে। মিডিয়ার সামনে কখনও রাখঢাক করতে দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ইরিনা শায়েকের সঙ্গে তার সম্পর্কের কথাও যেমন সবাইকে জানিয়েছিলেন তেমনই এবার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিলেন সিআর সেভেন।

পাঁচ বছর পর লা লিগা এসেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মঞ্চে নামতে এখনও খানিকটা দেরি আছে। আর তার মাঝেই বান্ধবীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন পর্তুগিজ এই স্ট্রাইকার। সে খবরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের মধ্যে দিয়ে ভক্তদের জানালেন রোনালদো।

জর্জিনা রডরিগেজের সঙ্গে তার সম্পর্ক বছর খানেকের। ফিফা ফুটবল অ্যাওয়ার্ডের অনুষ্ঠানেও জর্জিনাকে দেখা গিয়েছিল রোনালদো ও তার ছেলের পাশে। ২২ বছরের মডেলের সঙ্গে ডেট করছিলেন। কিন্তু এর আগে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি তুলে কখনও পোস্ট করেননি।

তবে বৃহস্পতিবার তিনি জর্জিনার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে। যেখানে বান্ধবীকে জড়িয়ে রয়েছেন ফুটবলের সুপারস্টার। ক্যাপশনে একটি ভালবাসার চিহ্ন দিয়েই যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে