,

‘খালেদা জিয়া রাজনীতিতে খলনায়িকা হিসেবেই থাকবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার-জামাত-জঙ্গি-যুদ্ধাপরাধী না ছাড়া পর্যন্ত খালেদা জিয়া রাজনীতিতে খলনায়িকা হিসেবেই থাকবে। খালেদা জিয়া ক্ষমতায় থাকলে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়, আর বিরোধী দলে থাকলে মানুষ পোড়ায় আর জঙ্গিতান্ডব করে।

শুক্রবার বিকেলে বগুড়া শহরে মাটিডালি এলাকায় জাসদ নেতা ইমদাদুল হক এমদাদের ছেলে মাসুক ফেরদৌসের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বগুড়া জেলা জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, সবাইকে নিয়ে নির্বাচনের মানে রাজাকার-জামাত-আগুনসন্ত্রাসীদের রাজনীতিতে রাখার ব্যবস্থা করা। যারা বিএনপি-জামাত-খালেদাকে নির্বাচনে আনার তদবির করেন তারা মানুষ পোড়ানোর বিচারের কথা বলেন না কেন? তিনি বলেন, খালেদা ক্ষমতায় থাকলেও মানুষ মারে, বিরোধী দলে থাকলে মানুষ পোড়ায়। খালেদা অশান্তির খলনায়িকা। খালেদা-বিএনপি নির্বাচন করলেই রাজনীতি ঠান্ডা হবে তার কোনো গ্যারান্টি নেই।

বগুড়া জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে সমাবেশে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাসুক ফেরদৌসের পিতা ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমদাদুল হক এমদাদ প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে