সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছে টিম টাইগার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটাকে ভাবা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে। সেই প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। নিউজিল্যান্ডকে প্রথমবার দেশের বাইরে হারানোটা বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসই জোগাবে। টাইগার ক্যাপ্টেন মাশরাফি বললেন, দলের সবার মাঝে এখন আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে।

গতকালই আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে পা রেখেছে মাশরাফিরা। এখানকার কন্ডিশনটা আয়ারল্যান্ডের চেয়ে ভিন্ন হবে বলে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন মাশরাফি। মুল পর্ব শুরুর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এটি প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ ভাবছেন বাংলাদেশ অধিনায়ক।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, “প্রস্তুতি ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। এখানকার (আয়ারল্যান্ড) চেয়ে ইংল্যান্ডের উইকেট পুরোপুরি ভিন্ন। তবে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব (উইকেটের ব্যাপারে)। সুতরাং প্রস্তুতি ম্যাচ দুটিও আমাদের জন্য বড় ম্যাচ। ”

চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের গ্রুপে আছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজ নিয়ে মাশরাফি বলেন, “আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের জয় হাতছাড়া হয়েছে (বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত)। জয় হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও, যদিও বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে শেষ দুটি ম্যাচে আমরা খুব ভালো খেলেছি। এই মুহূর্তে দলের আত্মবিশ্বাস অনেক ওপরে। ”

দলের অভিজ্ঞতা নিয়ে অধিনায়কের মূল্যায়ন, “মাহমুদউল্লাহ খুবই অভিজ্ঞ। আপনি অভিজ্ঞতা কিনতে পারেন না, আমাদের ব্যাটিং বিভাগে আছে তামিম, সাকিব। যদিও সাকিব খুব ভালো ফর্মে নেই, কিন্তু আমি নিশ্চিত, সে স্বরূপে ফিরবে। মুশি (মুশফিকুর রহিম) ও মাহমুদউল্লাহ খুব ভালো ফর্মে আছে। আশা করছি, আমরা আরো ভালো করবো। ”

আগামী ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন