ত্রিদেশীয় সিরিজে ব্যাটিংয়ে সেরা তামিম, বোলিংয়ে মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : গতকাল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ। সিরিজের শেষ ম্যাচে কিউইদের পাঁচ উইকেটে হারিয়েছে টাইগাররা। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের এটি প্রথম জয়।

পুরো সিরিজেই অসাধারণ ব্যাট করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিন হাফ সেঞ্চুরিতে তার মোট রান ২৮৫। এই সিরিজে তিনিই সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ২৫৭ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের টম লাথাম।

অন্যদিকে, এই সিরিজের সেরা উইকেশিকারি বোলার হচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তিনি শিকার করেছেন নয়টি উইকেট। আটটি উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

ত্রিদেশীয় সিরিজে সেরা রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান

১.তামিম ইকবাল (বাংলাদেশ)-২৮৫ রান

২.টম লাথাম (নিউজিল্যান্ড)-২৫৭ রান

৩.নেইল ব্রুম (নিউজিল্যান্ড)-২২৮ রান

৪.সাব্বির রহমান (বাংলাদেশ)-২০১ রান

৫. রস টেইলর (নিউজিল্যান্ড)-১৯৪ রান

ত্রিদেশীয় সিরিজে সেরা উইকেটশিকারি পাঁচ বোলার

১. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)-৯টি উইকেট

২.মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)-৮টি উইকেট

৩.মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)-৭টি উইকেট

৪.পিটার চেজ (আয়ারল্যান্ড)-৬টি উইকেট

৫.স্কট কুগ্গেলেইজন (নিউজজিল্যান্ড)-৫টি উইকেট

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন