মাহমুদউল্লাহর নতুন রেকর্ড

news-image

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটিতে জয়সূচক শটটি তো তারই। হামিশ বেনেটের বলে মিড উইকেটে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। তার ৩৬ বলের ইনিংসটি সমৃদ্ধ ৬টি চার ও ১টি ছক্কায়।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে এবারই প্রথম কিউই-বধের কৃতিত্ব দেখালেন টাইগাররা। ম্যাচটিতে খেলতে নেমে অনন্য এক কীর্তি গড়লেন মাহমুদউল্লাহ। কিউইদের বিপক্ষে ২৮ রান করতেই পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিন হাজারি ক্লাবে নাম লেখান ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। ১৪১টি ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর বর্তমান রান সংখ্যা ৩০১৮। গড় ৩৩.৯১!

এর আগে বাংলাদেশের হয়ে চার ব্যাটসম্যান ওয়ানডেতে তিন হাজারের বেশি রান করেছেন। তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। ১৬৯ ওয়ানডে ম্যাচ খেলে মারকুটে এই ওপেনার করেছেন ৫৪৫০ রান। গড় ৩৩.৪৩। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসান নামের পাশে যোগ করেছেন ৪৮১৫ রান। ১৭৩টি একদিনের ম্যাচ খেলা বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটিং গড় ৩৪.৬৪।

‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহীম রয়েছেন তৃতীয় স্থানে। ১৭২টি ওয়ানডেতে ৩১.৮৪ গড়ে ঝুড়িতে জমা করেছেন ৪২৩৫ রান। তালিকায় মোহাম্মদ আশরাফুলের অবস্থান চতুর্থ। টাইগারদের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন সাবেক এই অধিনায়ক। ১৭৫টি একদিনের ম্যাচ খেলে ২২.৩৭ গড়ে করেছেন ৩৪৬৮ রান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন