বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ অবস্থানে বাংলাদেশ, তিন ফরম্যাটেই শীর্ষ অল-রাউন্ডার সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ডাবলিনে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির র‍্যাংকিং এ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা দেশের তালিকায় একধাপ এগিয়ে এসেছে। গত রাতে আইসিসির ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ র‍্যাংকিং এ শ্রীলঙ্কা দলকে পেছনে ফেলে এখন ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার ছবি। তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় অস্ট্রেলিয়া, তৃতীয় ভারত। চতুর্থ অবস্থানে আছে নিউজিল্যান্ড এবং পঞ্চম অবস্থানে ইংল্যান্ড।

এদিকে, আইসিসির নতুন র‍্যাংকিং এ এই মুহূর্তে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই শীর্ষ অল-রাউন্ডার হিসেবে উঠে এসেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৪৩১ পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটে, ৩৬৩ পয়েন্ট নিয়ে ওয়ানডে আর ৩৫৩ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা অল-রাউন্ডার সাকিব। ব্যাটিং এ সেরা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং বোলিং এ ভারতের রবীন্দ্র জাদেজা।

টি-টোয়েন্টিতে ব্যাটিং এ সেরা ভারতের বিরাট কোহলি আর বোলিং এ সাউথ আফ্রিকার ইমরান তাহির।

ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং ও বোলিং এ অবশ্য শীর্ষে থাকা দুজনই দক্ষিণ আফ্রিকার। এ ছাড়া ব্যাটিং এ শীর্ষে এবি ডি ভিলিয়ার্স আর বোলিং এ ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ