বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানইউর প্রথম ইউরোপা লিগ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপা লিগের শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার ইউনাইটেড। আয়াক্সকে ২-০ গোলে হারিয়ে ট্রফি উৎসব করে হোসে মোরিনহোর শিষ্যরা। আর এ জয়ের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আমন্ত্রণ পেয়ে গেল দলটি।

ম্যানচেস্টারে পপ কনসার্টে বোমা হামলায় হতাহতদের জন্য এক মিনিট নীরবতা পালনের পর খেলা শুরু হয়। পরে সুইডেনের সোলনার ফ্রেন্ডস অ্যারিনায় রেড ডেভিলসদের জয়ে ভূমিকা রাখেন বিশ্বের সবচেয়ে দামি তারকা পল পগবা ও হেনরি মাখিতারায়ান। দুই জন দুই অর্ধে একটি করে গোল করেন।

ইংলিশ প্রিমিয়ার লিগে সাফল্য না পেলেও ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম মৌসুমটা খারাপ কাটেনি মরিনহোর। লিগ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের পর ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ায় খুশি পর্তুগিজ স্পেশাল ওয়ান খ্যাত এ তারকা। এদিন ম্যাচের ১৮ মিনিটে গোলের সূচনা করেন ফ্রেঞ্চ মিডফিল্ডার পগবা। পরে দ্বিতীয়ার্ধে আরমেনিয়ার মাখিতারায়ান ৪৮ মিনিটে আরও একটি গোল করলে জয় নিশ্চিত হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ