সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িকতামুক্ত না হলে নজরুল-স্মরণ সার্থক হবে না

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটন করতে না পারলে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন সার্থক হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক।

নজরুলকে প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি ও জাতীয় কবি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক।

বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের মতো তিনি আমাদের প্রতিটি নিশ্বাসে ও প্রতিটি বিশ্বাসে প্রাসঙ্গিক। সেকালে তিনি, একালে তিনি, তিনি চিরকালীন।’

নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ করার যে দাবি কবির নাতনি খিলখিল কাজী তুলেছেন, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর দাবিটি সমগ্র জাতির দাবি। আমি যতটুকু জানি, সাহিত্যকর্মের অনুবাদ বিভিন্ন ভাষায় হয়েছে। তবে তাঁর পরিমাণ বৃদ্ধি করে তাঁর মেধা সৌরভ ও গৌরব ছড়িয়ে দেওয়া উচিত।’

এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন