বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে যে ইতিহাস গড়লেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে আনলো টাইগাররা। এদিন ২৭১ রানের টার্গেটটা টাইগারদের সামনে বেশ চ্যালেঞ্জিং ছিল বটে। এই টার্গেটে প্রতিপক্ষকে প্রথমেই ভড়কে দিতে চেয়েছিলেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার তাতে সফলও হন।

তামিম এদিন জিতেন প্যাটেলের প্রথম বলেই ঠিক বোলারের মাথার ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়েছেন। আর এই ছক্কাটিই তাকে ইতিহাসে স্থান করে দিল। ইনিংসের প্রথম বলেই ছক্কা! হ্যাঁ ঠিকই শুনেছেন, তামিম ইকবলাই প্রথম বাংলদেশী ব্যাটসম্যান যিনি ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন! একদম ভুল পড়েননি। আরও অবাক করা তথ্য হলো, তামিমের আগে ওয়ানডেতে প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার!

১৯৯২ সালে ওয়াসিম আকরামকে ছক্কা হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্ক গ্রেটবাখ। তার ৬ বছর পর ভারতের জাভাগাল শ্রীনাথের করা ইনিংসের প্রথম বলটি সীমানার বাইরে উড়িয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের ফিলো ওয়ালেস। তৃতীয় ছক্কাটি দেখতেও ঠিক ৬ বছর অপেক্ষা করতে হয়েছে! ২০১৫ সালে জেসন গিলেস্পির বলে বিশাল ছক্কা হাঁকান ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। তার ২ বছরের ব্যবধানে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়লেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ