সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের বোলিং তোপে কিউইরা

news-image

 

স্পোর্টস ডেস্ক :টাইগারদের বোলিং তোপে পড়েছে কিউরা। শুরু বেশ ভালো করলেও টাইগারদের বোলিং তোপে পড়ে দ্রুতই উইকেট হারিয়ে চাপে পড়েছে কিউইরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৩৭ রান।

দলের পক্ষে দুইটি করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি, সাকিব ও নাসির। মোস্তাফিজ নেন একটি উইকেট।

এর আগে, শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়েছে। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, বিটিভি ও মাছরাঙা টেলিভিশন।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অভিষিক্ত হওয়া সানজামুল ইসলামের পরিবর্তে সুযোগ পেলেন নাসির হোসেন। ২০১৬ সালের ১২ অক্টোবর শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নাসির।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, ম্যাট হেনরি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট ও জিতান প্যাটেল।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট