,

ক্রিকেট ছেড়ে বিনোদনের মাঠে ওয়াসিম-শোয়েব

news-image

অনলাইন ডেস্ক : এই দু’জনকে কি চিনতে পারছেন। এই দু’জনের জুটি ২২ গজে ঘাম ছুটিয়ে দিয়েছে অনেক বিখ্যাত ব্যাটসম্যানের। ক্রিকেটে ‘রিভার্স স্যুইং’ এর জনক বলা হয় প্রথম জনকে। অন্যজন বিখ্যাত তার বোলিং অ্যাকশন এবং ভয়ঙ্কর গতির জন্য। এরা হচ্ছেন ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতার।

ভাবছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার কি তাহলে দু’জনে অভিনয় জগতে পা রাখলেন। ভারতের সঙ্গে এই দুই পাক ক্রিকেটারের সম্পর্ক বরাবরই খুব ভাল। বলিউডের প্রতি তার গভীর অনুরাগের কথা অনেক আগেই জানিয়েছিলেন শোয়েব আখতার। আর ওয়াসিম আকরামের গ্ল্যামার ও সৌন্দর্য কোনো বলিউড নায়কের চেয়ে কিছু কম নয়।

তবে বলিউডে নয়, পাকিস্তানের একটি রিয়েলিটি গেম শোতে দেখা যাবে আকরাম-শোয়েব জুটিকে। শো’টির নাম ‘জিও খেলো পাকিস্তান’। ইতিমধ্যেই এই শো-এর প্রমোশনাল ভিডিওগুলি মন জয় করে নিয়েছে লক্ষ লক্ষ দর্শকের। পাকিস্তানের এই দুই প্রাক্তন পেসার কৌতুক অভিনেতা হিসেবেও বেশ নজর কেড়েছেন এই ভিডিওগুলির দৌলতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘জিও খেলো পাকিস্তান’-এর প্রমোশনাল ভিডিওগুলি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

এবার দেখুন ‘জিও খেলো পাকিস্তান’-এর জন্য আকরাম-শোয়েব জুটির দুর্দান্ত অভিনয়ের এক ঝলক। আনন্দবাজার।

https://youtu.be/_fSRdGuwRkY

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে