ধোনির লুঙ্গি ড্যান্স!
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে তৈরি ‘এমএস ধোনী: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিটি গত বছর মুক্তি পেয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ধোনিকে দেখা যাচ্ছে পরিচালক-নৃত্যশিল্পী প্রভু দেবার সঙ্গে লুঙ্গি ড্যান্স করছেন।
জানা যায়, ধোনি গত বছর টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেলের একটি বিজ্ঞাপন করেছেন। যেখানে তার নৃত্যপরিচালনা করেছিলেন প্রভু। আর সে সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল। বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।











