বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মাশরাফি-সাকিব

news-image

 

স্পোর্টস ডেস্ক :বর্তমানে বাংলাদেশ দল যাদের ছাড়া ভাবা যায় না। দলের অবিচ্ছেদ্য অংশ সেই মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান দাঁড়িয়ে আছেন মাইলফলকের সামনে। তারা জাতীয় দলের হয়ে একাধিক অর্জন নিজেদের দখলে নিয়েছেন, হয়েছেন অনন্য সব রেকর্ডের অংশীদার। এবার যৌথভাবে আরো একটি রেকর্ডের পথে এগিয়ে যাচ্ছেন জাতীয় দলের এই দুই নক্ষত্র।

বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে সর্বাধিক একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করার অপেক্ষায় মাশরাফি ও সাকিব। সবকিছু ঠিক ও ভাগ্য সহায় থাকলে ইংল্যান্ডের মাটিতে বসতে যাওয়া আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেই এ মাইলফলক স্পর্শ করে রেকর্ড বইয়ে নাম তুলবেন দেশসেরা পেসার মাশরাফি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

লাল-সবুজ জার্সি গায়ে সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশি ক্রিকেটার হচ্ছেন বর্তমানে মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের হয়ে মোট ১৭৭টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়কের চেয়ে মাত্র ৩ ম্যাচ পিঁছিয়ে আছেন মাশরাফি আর সাকিব আল হাসান পিঁচিয়ে মোট পাঁচ ম্যাচ। অর্থাৎ, ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ১৭৪টি ওয়ানডে ম্যাচে মাঠে নামার স্বাদ পেয়েছেন মাশরাফি বিপরীতে ১৭২ ম্যাচে অংশ নিয়েছেন সাকিব।

যার ফলে, ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে অংশ নেওয়ার মধ্য দিয়ে অনন্য অর্জনের দিকে আরো একধাপ যাবেন তারা। আর সবকিছু ঠিক পথে চললে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আশরাফুলকে পেছনে ফেলে রেকর্ড বইয়ের পাতায় নিজেদের নাম প্রতিষ্ঠা করে ফেলবেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক ও সহ-অধিনায়ক।

এ তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন মাশরাফি তারপর সাকিব। এরপরই রয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম (১৭১)। মুশফিকের চেয়ে তিন ম্যাচ কম খেলে তালিকার পঞ্চম স্থানে অবস্থান দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।

উল্লেখ্য, ২০০১ সালে সাদা বল হাতে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফি মুর্তজার। আর সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে পদচারণা শুরু করেন ২০০৬ সালে। ১৭২ ওয়ানডে ম্যাচ থেকে তিন ফরম্যাটের বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডারের শিকার ২২২ উইকেট।

ইনঞ্জুরির কবলে পড়ে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও নিজের কার্যকারি বোলিংয়ের কারিশমা ধরে রেখে ওয়ানডেতে ২২৮ উইকেট শিকার করেছেন মাশরাফি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ