সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন কারা

news-image

 

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ডে জুনের ১ তারিখ থেকে শুরু হবে ক্রিকেটের অন্যতম সেরা আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অংশগ্রহণ করবে আইসিসি র‍্যাঙ্কিংয়ের প্রথম ৮টি দল। বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ২০১৭ আসরের। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছে আইসিসি। কোন ম্যাচে কোন আম্পায়ার কী দায়িত্ব পালন করবেন তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন—

১ জুন ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ওভাল (দুপুর সাড়ে তিনটা): এস রবি ও রড টাকার (মাঠে), ব্রুম অক্সেনফোর্ড (তৃতীয় আম্পায়ার), ক্রিস গ্যাফানি (চতুর্থ আম্পায়ার), ডেভিড বুন (ম্যাচ রেফারি)।

৫ জুন অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, ওভাল (দুপুর সাড়ে তিনটা): নাইজেল লং ও ক্রিস গ্যাফানি (মাঠে), ইয়ান গৌল্ড (তৃতীয় আম্পায়ার), এস রবি (চতুর্থ আম্পায়ার), ক্রিস ব্রড (ম্যাচ রেফারি)।

৯ জুন নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কার্ডিফ (দুপুর সাড়ে তিনটা): নাইজেল লং ও ইয়ান গৌল্ড (মাঠে), আলিম দার (তৃতীয় আম্পায়ার), রিচার্ড ইলিংওয়ার্থ (চতুর্থ আম্পায়ার), ক্রিস ব্রড (ম্যাচ রেফারি)।

এ ছাড়া বহুল আলোচিত ৪ জুন এজবাস্টনের ভারত-পাকিস্তান ম্যাচে দায়িত্বে থাকবেন: মারাইস ইরাসমাস (মাঠে), রিচার্ড কেটেলবরো (তৃতীয় আম্পায়ার), রড টাকার (চতুর্থ আম্পায়ার), অ্যান্ডি পাইক্রফট (ম্যাচ রেফারি)।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা