সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টি রাজনীতিতে বড় ফ্যাক্টর : এরশাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এখন রাজনীতিতে বড় ফ্যাক্টর। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত। আমরা এখন ৩০০ আসনে প্রার্থী দেয়ার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা আছে, সরকারও গঠন করবে জাতীয় পার্টি।

সোমবার বিকেলে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক নির্যাতন করা হয়েছে আমাদেরকে। নিঃশেষ করে দেয়ার চেষ্টা হয়েছে। অনেক ঝড় গেছে। কিন্তু এখনো কর্মীরা আমাদের ছেড়ে যায়নি। আমরা বেঁচে আছি। এখন জাতীয় পার্টি ইজ অ্যা বিগ ফ্যাক্টর ইন পলিটিক্স।

রাজশাহীর উন্নয়নে জাতীয় পার্টির অবদান আছে উল্লেখ করে এরশাদ বলেন, রাজশাহীর সব উপজেলা আমি করেছি। এখন মানুষ সুফল ভোগ করছে। আজ এয়ারপোর্টে নামলাম। এই এয়ারপোর্ট আমার করা। এখনও নাম লেখা আছে। কেউ মুছে নাই। রংপুরে করি নাই। রাজশাহীতে করেছি। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ ছিল না। আমি বিদ্যুৎ দিয়েছি। আলোকিত করেছি। এ অবদান জাতীয় পার্টির।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, কিছুদিন আগে বিএনপি ভিশন দিয়েছে। অনেক আগেই আমরা ভিশন দিয়েছি। আমরা বলেছি- প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে। নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। যেভাবেই নির্বাচন করেন না কেন, প্রত্যেকটা নির্বাচন বিতর্কিত। উপজেলা চেয়ারম্যানদের হাতে সব ক্ষমতা দিতে হবে।

দেশে এখন বিচারহীনতা চলছে অভিযোগ করে এরশাদ বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি-মানুষ গুম হয়েছে। ধর্ষণ আমাদের জাতীয় ক্রীড়া হয়ে গেছে। কাগজ খুললেই ধর্ষণ। কারণ কী? আমরা তো এমন ছিলাম না, মহিলাদের আমরা সমীহ করতাম, সম্মান করতাম। এখন এ অবস্থা সৃষ্টির কারণ কী? বিচারহীনতা। তারা জানে, ধর্ষণ করলে বিচার হবে না।

রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন- পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মজিবর রহমান সেন্টু, সুনীল শুভ রায়, কাজী ফিরোজ রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহাবুদ্দিন বাচ্চু। পরিচালনায় ছিলেন এই কমিটির সদস্য সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম।

প্রধান অতিথির বক্তব্য শেষে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার রাজশাহী মহানগর জাতীয় পার্টির নতুন সভাপতি হিসেবে শাহাবুদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিমের নাম ঘোষণা করেন।

নতুন সভাপতি-সম্পাদকের পাঠানো নামের ভিত্তিতে পার্টির চেয়ারম্যান পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেবেন বলেও জানান রুহুল আমিন হাওলাদার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা