‘নিখুঁত পাঠ্যপুস্তক ছাপাতে হবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিনামূল্যের পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ একটি বিশাল কাযক্রম। এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আরো সতর্কতার সাথে কাজ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে বই পৌঁছে দিতে চাই। এর কোন ব্যত্যয় করা যাবে না। এখানে ব্যর্থতার কোন সুযোগ নাই।

আজ ঢাকায় মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অডিটোরিয়ামে ’২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত মতবিনিময় সভায়’ তিনি একথা বলেন। এনসিটিবি এ মতবিনিময় সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, বই ছাপানো, তৈরি করা এবং বিতরণ কার্যক্রম দেশের মানুষের কাছে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। প্রস্তুতির কাজগুলো সঠিক সময়ে শেষ করতে হবে। নিখুঁত বই ছাপাতে হবে। গত বছর যেসব ভুল হয়েছিল, সেগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। নতুন কোন ভুল যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সামান্য ভুলের কারণে একটি বড় অর্জনও ম্লান হয়ে যেতে পারে। কোন ভুল হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তার দায় নিতে হবে। সঠিক সংখ্যায় পাঠ্যপুস্তক যাতে উপজেলা পর্যায়ে পৌঁছে সেজন্য মন্ত্রলালয় পর্যায়ে একটি মনিটরিং কমিটি গঠনেরও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

এনসিটির চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং এনসিটিবির সদস্য ড. রতন সিদ্দিকী। এনসিটিবির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিগণ সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এনসিটিরি’র চেয়ারম্যান জানান, এবার অনলাইনে প্রাপ্তি স্বীকারপত্র নেয়ার ব্যবস্থা করা হবে। এতে উপজেলা পর্যায়ে পাঠ্যপুস্তক প্রাপ্তির ক্ষেত্রে আর গড়মিল থাকবে না। এর আগে জনাব নাহিদ এনসিটিবি কার্যালয়ে একটি আইসিটি সেল উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন