,

সৌম্যর দরকার মাত্র ৭৫ রান

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমানে বিধ্বংসী মেজাজে আছেন জাতীয় দলের তরুণ ওপেনার সৌম্য সরকার। গত ম্যাচেও তার তাণ্ডব দেখেছে আইরিশ বোলাররা। দারুণ সেই ইনিংস খেলার পর এখন নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে এই তরুণ। আর মাত্র ৭৫ রান হলেই শাহরিয়ার নাফীসকে পেছনে ফেলে দেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ১০০০ রানের মালিক হবেন সাতক্ষীরার এই তরুণ। এজন্য আরও ৩টি ইনিংস সুযোগ পাচ্ছেন তিনি।

জাতীয় দলের হয়ে দ্রুততম ১০০০ রানের রেকর্ড সাবেক ওপেনার শাহরিয়ার নাফীসের। ২০০৬ সালে তিনি ২৯ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। তারপর গত ১১ বছর ধরে তার রেকর্ড অক্ষু্ণ্ন রয়েছে। কেউ ভাঙতে পারেননি। সৌম্য বর্তমানে যে ফর্মে আছেন তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচেই তিনি এই রেকর্ড গড়ে ফেলতে পারেন।

ক্রিকেট বিশ্বে দ্রুততম ১০০০ রানের কীর্তি ক্যারিবীয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের। তিনি ১৯৮০ সালের ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিডনিতে ক্যারিয়ারের ২২তম ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন। এছাড়া কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক বাবর আজমরাও স্যার ভিভের এই রেকর্ডে ভাগ বসিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগমী ম্যাচে ৭৫ রান করতে পারলেই ২৬ ইনিংসেই সৌম্য এই মাইলফকে পৌঁছবেন। দেশের হয়ে এক নম্বর তো বটেই, বিশ্ব ক্রিকেটে ২৪ তম দ্রুত ১০০০ রানের মালিক হবেন। বর্তমানে সৌম্যর ব্যাটিং গড় ৪২.০৪। এত বেশি ব্যাটিং গড় দেশের কোনো ক্রিকেটারের নেই। ৯৯.৭৮ স্ট্রাইক রেটের দিকে দিয়েও সবার চেয়ে এগিয়ে এই ড্যাশিং ওপেনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে