আশরাফুলের রেকর্ড ভাঙার অপেক্ষায় মাশরাফি

news-image

 

স্পোর্টস ডেস্ক :এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজে দুইটি ম্যাচ খেলেছে টিম বাংলাদেশ। আগামী বুধবার ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে নামবে বাংলাদেশ।এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ গ্রুপ পর্বে খেলবে আরও তিনটি ম্যাচ।

আর এই চারটি ম্যাচ খেলতে পারলেই মোহাম্মদ আশরাফুলকে টপকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওয়ানডে খেলা বাংলাদেশি ক্রিকেটার হয়ে যাবেন মাশরাফি। আশরাফুল খেলেছেন ১৭৭ টি ওয়ানডে, আর মাশরাফি খেলেছেন ১৭৪ টি ওয়ানডে।

এর মধ্যে আশরাফুল ও মাশরাফি দু’টি করে ওয়ানডে খেলেছেন এশিয়া একাদশের হয়ে। বাংলাদেশের জার্সিতে তাঁদের আন্তর্জাতিক ওয়ানডের সংখ্যা যথাক্রমে ১৭৫ ও ১৭২ টি।
গো নিউজ২৪/এআর

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন