,

বাংলাদেশের আশা শেষ করে দিল নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের অন্যতম ফেবারিট ছিল বাংলাদেশ। এমনকি ট্রফি জয়টাও অসম্ভব ছিল না। এখনো বাংলাদেশের এক ম্যাচ বাকি। তবে সিরিজের ট্রফির নিষ্পত্তি হয়ে গেল আজই। ম্যাচের অর্ধেকে বাংলাদেশের আশাও অর্ধেকে নামিয়ে এনেছিল নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৪৪ রান তোলে নিউজিল্যান্ড। পরে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে অলআউট করে ম্যাচ জিতেছে ১৯০ রানে। ত্রিদেশীয় সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল নিউজিল্যান্ড।

আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে দর্শক হয়ে থাকা বাংলাদেশের ভাগ্যও নির্ভর করছিল এ ম্যাচে। আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় বুধবার নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ম্যাচ জিতলেও মাশরাফিদের পক্ষে আর সিরিজ জয় সম্ভব নয়।

কিন্তু ম্যাচের প্রথমাংশই প্রায় নিশ্চিত করে দিল বাংলাদেশের ভাগ্য। যখন ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে ৩৪৪ রানের পাহাড় গড়ে তুলল নিউজিল্যান্ড। এই রান তাড়া করা আইরিশদের পক্ষে সম্ভব নয় ভেবেই ফিল্ডিংয়ে নেমেছিল কিউইরা। এত রান তাড়া করে কখনোই জেতেনি আইরিশরা!

তবে খেলা বলে অনিশ্চয়তা তো ছিলই। ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ড যেমন ইংল্যান্ডের ৩২৮ রান পেরিয়ে গিয়েছিল। গত বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৫ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল তারা। নিজেদের টেস্ট ক্রিকেটের উপযোগী প্রমাণের অপেক্ষায় থাকা আইরিশদের সুযোগ ছিল এমন এক বীরত্বের দিন ফিরিয়ে আনার।

কিন্তু এড জয়েস ও উইলিয়াম পোর্টারফিল্ডের দ্বিতীয় উইকেট জুটিতেই যা একটু লড়ার ইচ্ছা দেখা গেছে। কিন্তু ৫১ রানের একটি জুটি দিয়ে তো প্রায় সাড়ে তিন শ রানের লক্ষ্য ছোঁয়া যায় না। সেটা পারেওনি আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রানেই অলআউট হয়েছে স্বাগতিক দল। প্রথম ম্যাচে বৃষ্টির সুবাদে একটি ম্যাচ না হারাটাই ত্রিদেশীয় সিরিজের সান্ত্বনা হয়ে থাকল আয়ারল্যান্ডের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে