,

ইসলামিক গেমসে এবার ব্রোঞ্জ জিতেছেন শিরিন

news-image

 

স্পোর্টস ডেস্ক :আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে এর আগে দারুণ দুটি সাফল্য পেয়েছিল বাংলাদেশ। শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছিল লাল-সবুজের দেশ। সে ধারাবাহিকতায় এবার কুস্তিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ব্রোঞ্জ পদক জিতেছেন শিরিন সুলতানা।

আজ রোববার মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণির ফ্রিস্টাইল ইভেন্টের সেমি-ফাইনালে কাজাখস্তানের জামিলা বাকবেরজেনোভার কাছে ১০-০ ব্যবধানে হেরে যান শিরিন।

কুস্তিতে নিয়ম অনুযায়ী সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই প্রতিযোগীকেই ব্রোঞ্জ দেওয়া হয়।

ইসলামিক গেমসে এ নিয়ে তিনটি পদক পেয়েছে বাংলাদেশ। এর আগে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপা জিতেছিলেন তরুণ শ্যুটার রাব্বি হাসান মুন্না।

এরপর ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগতে স্বর্ণ জিতেন আব্দুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি।

ইসলামিক গেমসে বাংলাদেশ জিমন্যাস্টিকস, কারাতে, ভারোত্তোলন, সাঁতার ও শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেয়। এবারের গেমসে ৫৪টি মুসলিম দেশের তিন হাজার ক্রীড়াবিদ অংশ নেন। আগামীকাল পর্দা নামছে এই গেমসের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে