,

আবারও হেসেছে আশরাফুলের ব্যাট

news-image

 

স্পোর্টস ডেস্ক :আগের ম্যাচেই চিরচেনা আশরাফুলের দেখা পেয়েছিল ক্রিকেটপ্রেমীরা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে দারুণ একটি ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যান ধারাবাহিকতা ধরে রেখেছেন আজও। খেলাঘর সমাজ কল্যাণ সংঘের বিপক্ষে দারুণ একটি হাফ সেঞ্চুরি করে দলের জয়ে মূল্যবান অবদান রাখেন তিনি।

আজ রোববার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ও জশিমুদ্দিনের দারুণ দুটি ইনিংসের ওপর ভর করে কলাবাগান পাঁচ উইকেটে জিতেছে। খেলাঘরের করা ২০৪ রানের জবাবে কলাবাগানকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে খুব একটা বেগ পেতে হয়নি।

যাতে আশারফুল ব্যাটহাতে খেলেছেন ৫৬ রানের দারুণ একটি ইনিংস। ১০৬ বলে তিনটি চার দিয়ে এই ইনিংসটিকে সাজিয়েছেন তিনি। আর জসিম ১০৫ বলে ৮৯ রান করেন। খেলাঘরের সুরজ রণদ্বিপ ৩১ রানে তিন উইকেট নিয়েও আশারাফুলদের জয়ে খুব একটা বাধা হতে পারেননি। এ ছাড়া তানভীর ও রাফসান পান একটি করে উইকেট।

এর আগে খেলাঘরের হয়ে ব্যাটহাতে রাফসান মাহমুদ ৭১ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। তাঁকে সঙ্গ দিতে গিয়ে আরিফুজ্জামানও ৪৬ রান করেন।

এর আগে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে গত বছর অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এই মধ্যে বেশ কয়েকটি আসরে খেলেছিলেন তিনি। সে আসরগুলোতে বড় কোনো সফল্য না পেলেও এবার প্রিমিয়ার লিগে বেশ উজ্জ্বলতা ছাড়াচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে