পুলিশকে অপব্যবহারের অভিযোগ খালেদার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পুলিশকে অকারণে অপব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন। পুলিশকে ব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে দেশ থেকে বিদায় করার কথাও জানিয়েছেন তিনি। রবিবার এক টুইটবার্তায় খালেদা জিয়া এ কথা বলেন।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এই তল্লাশির প্রতিবাদে রবিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন। অন্যায়ভাবে এ অভিযান চালানো হয়েছে অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন