সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা দল ঘোষণা

news-image

 

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

লিওনেল মেসির সঙ্গে দলে আছেন গঞ্জালো হিগুয়াইন, পাওলো দিবালা, অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো তারকারা। তবে দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। জায়গা হয়নি এজিকুয়েল লাভেজ্জি, পাবলো জাবালেতারও। ২০১৩ সালের পর দলে ফিরেছেন ইন্টার মিলানের স্ট্রাইকার মাউরো ইকার্দি।

২০ জনের দলে ডিফেন্ডার মাত্র চারজন। ঘরোয়া লিগের খেলোয়াড়দের নাম পরে যোগ করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এদগার্দো বাউজাকে বরখাস্ত করার পর থেকে কোচহীন আছে আর্জেন্টিনা দল। এই সপ্তাহে স্প্যানিশ লা লিগা শেষ হওয়ার পরপরই আর্জেন্টিনার দায়িত্ব নিতে পারেন সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলি।

আগামী ৯ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা সিঙ্গাপুরে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ১৩ জুন।

ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে আর্জেন্টিনা দল :

গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়াল গুজমান, জেরেনিমো রুলি।

ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্ডি, এমানুয়েল মামানা, হাভিয়ের মাশচেরানো, গ্যাব্রিয়েল মেরকাদো।

মিডফিল্ডার: এদয়ার্দো সালভিও, লুকাস বিগলিয়া, গুইদো রদ্রিগেজ, লিয়েন্দ্র পারেদেস, এভার বানেগা, ম্যানুয়েল লানজিনি, অ্যাঙ্গেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়াইন, মাউরো ইকার্দি, আলেসান্দ্র গোমেজ, জোয়াকুইন কোরেয়া।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট