বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিউইদের হারালেই র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি ও দ্বিতীয় ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার সুযোগ লাভ করবে মাশরাফির নেতৃত্বাধীন টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আগামী বুধবার (২৪ মে) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে কিউইদের বধ করতে পারলেই শ্রীলঙ্কাকে পেছনে ফেলে নিজেদের সেরা র‍্যাঙ্কিংয়ে ওঠে আসবে বাংলাদেশ।

বর্তমানে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে রয়েছে। টাইগারদের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা। আগামী ম্যাচে কিউইদের হারাতে পারলে বাংলাদেশের নামের পাশে যোগ হবে তিন রেটিং পয়েন্ট। সেক্ষেত্রে শ্রীলঙ্কার সমান ৯৩ রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশে এগিয়ে থেকে লঙ্কানদের ছাপিয়ে প্রথমবারের মতো ছয়ে ওঠে আসবে টাইগাররা।

আপাত দৃষ্টিতে সহজ সমীকরণ হলেও, মাশরাফিদের জন্য যে কাজটা মোটেও সহজ হবে না তা মানছেন খোদ ক্রিকেটাররাই। তবে সবকিছুকে ছাপিয়ে নিজেদের পরবর্তী ম্যাচে জয় তুলে নিতে প্রত্যয়ী ক্রিকেটাররা।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি হয় দুই দলের মধ্যে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর