,

ভারতের এই বোলিং অ্যাটাক বিশ্বসেরা : ভাস

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং লাইন-আপকে বিশ্বসেরা বলে অভিহিত করেছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্ডা ভাস। তিনি বলেন, ‘আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা বোলিং আক্রমণ বিভাগ নিয়েই খেলতে যাচ্ছে ভারত। তাদের এই বোলিং লাইন-আপ বর্তমানে বিশ্বসেরা। জসপ্রিত বুমরাহ দলের প্রধান কান্ডারি হতে পারেন। তার বোলিং প্রতিভা দুর্দান্ত।’

ব্যাটিং লাইন বিশ্বসেরা হলেও বোলিং লাইন-আপ নিয়ে এমন তকমা কখনো পায়নি ভারত। বোলারদের বাজে বোলিংয়ের জন্য অনেক সহজ ম্যাচই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে বর্তমানে যে বোলিং অ্যাটাক নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছে টিম ইন্ডিয়া, এটিকে বিশ্বসেরা বলেছেন ভাস।

তিনি বলেন, ‘বোলারদের গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিটনেস লেভেল। এ দিক দিয়ে ভারত অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, ম্যাচ পরিস্থিতি দ্রুতই বুঝে ফেলতে পারে এবং তারা ধারাবাহিক। আমার মনে হয়, বর্তমানে বিশ্বের মধ্যে এটিই অন্যতম সেরা পেসারদের গ্রুপ। আইপিএল ও অন্যান্য টুর্নামেন্টে অনেক বেশি ম্যাচ খেলার কারণে ভারত অনেক বেশি পেসার তৈরি করছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস অ্যাটাকে রয়েছেন- মোহাম্মদ সামি, উমেশ যাদব, ভুবেনশ্বর কুমার ও বুমরাহ। এরমধ্যে বুমরাহ’কে সবার উপরে রাখছেন ভাস। বুমরাহকে ভারতের সেরা পেসার বলে অ্যাখায়িত করে ভাস বলেন, ‘পেস বিভাগে ভারতের প্রধান ভরসার নাম বুমরাহ। ছোট্ট ক্যারিয়ারে সবার নজর কেড়েছেন তিনি। নিজেকে সেরার কাতারে নিয়ে গেছেন বুমরাহ। পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা মাফিক দুর্দান্তসব ডেলিভারি করে থাকে সে। তার ক্যারিয়ারে এখনো অনেক দিন বাকি আছে। ভবিষ্যতে ভারতের অন্যতম সেরা বোলারের খেতাব পেতে পারেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্যের পেছনে বুমরাহ অবদান অনেক বেশি। গুজরাট লায়ন্সের বিপক্ষে সুপার ওভারে দারুনসব ডেলিভারি দিয়েছেন সে। আইপিএলের ক্যাম্পিং তার বোলিং উন্নতির জন্য সহায়ক ছিলো।’ বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে