,

টেস্ট র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়লো টাইগারদের

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিলো ৬৬। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্ট ম্যাচ জয়ের পর নতুন র‍্যাংকিংয়ে বৃদ্ধি পেয়েছে তিন পয়েন্ট। নতুন অবস্থায় বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯।

এদিকে, শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের পাশে এক পয়েন্ট যোগ হয়েছে। অন্যদিকে, মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের একটিতে জয় ও বাকি দুই ম্যাচে ড্র করায় বাড়তি আট পয়েন্ট যোগ করেছে দক্ষিণ আফ্রিকা দল। অর্থাৎ, তাদের নতুন পয়েন্ট ১১৭। তবে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় অবনতি হয়েছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের। আট পয়েন্ট হারিয়েছে অজিরা। আর জিম্বাবুয়ে অবশিষ্ট পাঁচ পয়েন্ট হারিয়েছে এই মুহূর্তে শূন্য রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে আছে।

টেস্টে আইসিসির দেওয়া নতুন র‍্যাঙ্কিং:

১। ভারত -১২৩ (+১)

২। দক্ষিণ আফ্রিকা- ১১৭ (+৮)

৩। অস্ট্রেলিয়া- ১০০ (-৮)

৪। ইংল্যান্ড- ৯৯ (-২)

৫। নিউজিল্যান্ড- ৯৭

৬। পাকিস্তান- ৯৩ (-৪)

৭। শ্রীলঙ্কা- ৯১

৮। ওয়েস্ট ইন্ডিজ- ৭৫

৯। বাংলাদেশ- ৬৯ (+৩)

১০। জিম্বাবুয়ে- ০ (-৫)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে