,

বউয়ের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করে আলোচনায় ক্রিকেটার শেওয়াগ

news-image

স্পোর্টস ডেস্ক : বীরেন্দ্র শেওয়াগ নিজের স্বভাবসিদ্ধ রসিকতার জন্য বিখ্যাত। তাঁর ‘হিউমার’ আর ‘উইট’ই প্রকাশ পায় হয় তাঁর টুইটে। যে কোনও বিষয়ে তাঁর টুইট-এর ‘টুইস্ট’ প্রশংসনীয়। তাঁর টুইট-এর জন্য ফলোয়াররাও মুখিয়ে থাকেন।

এবার শেওয়াগের টুইটের বিষয়বস্তু ছিল ‘সুখী দাম্পত্য’। কীভাবে দাম্পত্যজীবনে সুখ খুঁজে আনা যায়, সেই ব্যাখ্যাই তিনি এবার দিয়েছেন টুইটের ১৪০ শব্দের মধ্যে।

ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাই ও পুণে সুপারজায়ান্ট ম্যাচ দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছিলেন ‘নজফগড়ের নবাব’। তবে তাঁর সাধে বাধা আসে স্ত্রী আরতির তরফ থেকে। কী রকম বাধা? শেওয়াগের স্ত্রী বায়না ধরেছিলেন হলে গিয়ে সিনেমা দেখার জন্য। অগত্যা তাই বউয়ের সঙ্গে হলমুখী হয়েছিলেন তিনি।

তবে ক্রিকেট ম্যাচ না দেখে থাকতে পারেননি তিনি। হলের মধ্যে বসেই নিজের মোবাইলে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন। থিয়েটারে নিজের সেই ম্যাচ দেখার অভিজ্ঞতা টুইটারে শেয়ার করেছেন শেওয়াগ।

নিজের ছবি পোস্ট করে তাঁর রসিকতার টুইট, ‘একজন সুখী স্ত্রী মানে সুখী জীবন। থিয়েটারে স্ত্রী সিনেমা দেখার সময়ে ম্যাচ দেখছি। আমিও খুশি, বউও খুশি। অনবদ্য আনন্দের মুহূর্ত।’

বউযের মন রাখতে পারলেও এবার অবশ্য তাঁর ফলোয়াররাই তাঁকে ট্রল করলেন এমন টুইটের পর। একজন লেখেন, ‘বউকে খুশি রাখতে দারুণ উপায় বের করেছ। ডিজিটাল ইন্ডিয়ার দারুণ বিজ্ঞান।’ অন্য একজনের পালটা টুইট, ‘আপনি তো বাহুবলীর মতো ভাবতে শুরু করেছেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে