,

গ্রিক দেবীর মূর্তি সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের মূল ফটকে অবস্থিত গ্রিক দেবির ‘মূর্তি’ লেডি জাস্টিস অপসারণে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

বুধবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ মানববন্ধন কা হয়।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ভাস্কর্য সরাতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি আহ্বান জানান।

তারা বলেন, ১৯৪৭-৪৮ সালে সুপ্রিম কোর্ট স্থাপনের পর থেকে এখানে কোনো ভাস্কর্য নির্মাণ করা হয়নি। জাতীয় ঈদগাহ ময়দানের সামনে এরকম ভাস্কর্য বসানো যড়যন্ত্রমূলক। সুপ্রিম কোর্টের নকশার কোথাও ভাস্কর্য নেই। ৯০ ভাগ মুসলমানের এ দেশে ভাস্কর্য স্থাপন গভীর যড়যন্ত্রের শামিল।

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ উজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সিনিয়র আইনজীবী এবিএম নুরুল ইসলাম, অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব, মুন্সি কবির হোসেন, আবুল হাসেন, সরোয়ার হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে