,

শ্রীলঙ্কা সফরে দলে ফিরছেন রাহুল

news-image

 

স্পোর্টস ডেস্ক :বর্ডার-গাভাসকার ট্রফিতে চোট পেয়েছিলেন। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি। কাঁধে অস্ত্রোপচার হওয়ায় খেলতে পারেননি আইপিএল। থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। সুস্থ হতে আরও দু’‌মাস লাগবে লোকেশ রাহুলের। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ফিরতে সেই আগস্ট। শ্রীলঙ্কা সফরেই ফিরতে চান ভারতের এই ওপেনিং ব্যাটসম্যান।

রাহুল জানালেন, ‘‌একমাস হল অস্ত্রোপচার করিয়েছি। পুরো সুস্থ হতে আরও দু’‌মাস লাগবে। তারপর ম্যাচ ফিট হতে হবে। হয়ত আগস্টে শ্রীলঙ্কা সফরে দলে ফিরতে পারব। ’‌

তিনি আরও বলেন, ‘‌ঘরে বসে থাকতে আর ভাল লাগছে না। শারীরিক ও মানসিক ক্লান্তি রয়েছে। এটাই অবশ্য আমার কাছে ফিরে আসার চ্যালেঞ্জ। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা যেকোনও ক্রিকেটারের ক্ষেত্রেই হতে পারে। আইপিএল খেলতে পারলাম না। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পারব না। আইসিসি টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে ছিলাম। না খেলতে পারার হতাশা থাকবেই। আশা করছি পুরনো ফর্মেই আবার ফিরতে পারব। ’‌

ঘরের মাঠে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে রানের মধ্যে ছিলেন রাহুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‌গত একবছরে ঘরের মাঠে শক্তিশালী আক্রমণের বিরুদ্ধে খেলতে হয়েছে দলকে। প্রতিপক্ষ প্রস্তুত হয়েই এদেশে এসেছিল। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। ০–১ পিছিয়ে গেলেও শেষপর্যন্ত সিরিজটা ২–১ জিতেছিলাম। ’‌

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে