বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবের হোসেনের প্র‌তি আস্থা রাখ‌তে চায় জনগণ

news-image

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকা ৯ আসনে শান্তির বাতাস বইছে তাই ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর উপর আস্থা রাখতে চায় এলাকার জনগণ। জানা যায়, অন্যায়ের সাথে সাবের হোসেন চৌধুরী কখ‌নো আপোষ ক‌রে‌ন নি। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। জনগ‌নের ম‌তে ঢাকা-৯ আসনে তার মতো পরিচ্ছন্ন নেতা দ্বিতীয়টি নেই। তবে তাকে তেমন একটা কাছে না পাওয়ার আক্ষেপ রয়েছে অনেকের ভেতর। যার কার‌ণে ঢাকা ৯ আসনে মনোক্ষুন্ন হয়ে সাবের হোসেনের বিপক্ষে প্রার্থী হতে অনেকেই প্রস্তুত।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি নিয়ে নেতা‌দের‌কে ভোটারের দুয়ারে দুয়ারে যাওয়ার নিদের্শ দিয়েছেন। রাজধানীর অন্যতম আসন “ঢাকা- ৯ এখানে নৌকার প্রার্থী হয়ে ১৯৯৬ সাল থেকে লড়ছেন বিশিষ্ট ব্যবসাইয়ী ও ক্রীড়ানুরাগী সাবের হোসেন চৌধুরী। এ আসন থেকে সাবের হোসেন চৌধুরী তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যায়। বর্তমানে তিনি সংসদ সদস্য।

সূত্রমতে, এ আসনের নেতাদের মধ্যে অভ্যন্তরীন কোন্দল থাকলেও তি‌নি সবার সা‌থে যোগা‌যোগ রাখার চেষ্টা ক‌রেন। ত‌বে মনক্ষুন্ন হ‌য়ে অনেক নেতা নির্বাচন কর‌তে প্রস্তুত। এ আসনে নির্বাচনের আলোচনায় যারা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, বর্তমান এমপি সাবের হোসেন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন সরকার পলাশ, সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশ্রাফুজ্জামান ফরিদ।

এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, সাবের হোসেন চৌধুরী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিই নন, তিনি যেমন ব্যবসাইয়ী তেমনি আন্তর্জাতিক নেতাও। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী। উচ্চবৃত্ত পরিবারের সন্তান সাবের হোসেন চৌধুরী ১৯৯৬ সা‌লে ক্লিন ইমেজ নিয়ে রাজনীতিতে আসেন।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ঢাকা ৯ আসনে নির্বাচনের টিকিট দিলে খুব সহজেই মতিঝিল, খিলগাঁও, বাসাবো, সবুজবাগ, মুগদা, মানিকনগর বাসীর হৃদয়ে স্থান করে নেন তিনি। অল্প সময়ের প্রচারণায় নিকটপ্রতিদ্বন্দ্বী বিএনপির হেভীওয়েট প্রার্থী মির্জা আব্বাসকে পরাজিত করেন। প্রথমবার নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপই গ্রহণ করেছিলেন তিনি। তিনিই প্রথম উন্নয়ন দেশের আদলে ঢাকাতে ফ্লাইওভার করার পরিকল্পনা গ্রহণ করেন। তারই চেষ্টায় নির্মিত হয় দেশের প্রথম খিলগাঁও-বাসাবো ফ্লাইওভার। তার হাত ধরেই দেশের ক্রিকেট পায় নতুন সম্মান। বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলার গৌরব অর্জনে অন্যতম ভূমিকা ছিল সাবের হোসেন চৌধুরীর।

তবে ২০০৮ সালের নির্বাচনে আবার সংসদ সদস্য নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, আমি এলাকাবাসীর জন্য নিয়মিত অফিস করি, মেয়র ও এমপির সহযোগিতায় আমার এলাকার উন্নয়নে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। আগামি নির্বাচনের বিষয়ে আনিসুর রহমান আনিস বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো। তবে দল যদি তরুণদের মূল্যায়ন করে তবে এ ছাত্রনেতার ভাগ্য খুলে যেতে পারে বলে ধারণা অনেকের।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্র রঞ্জন দাস বি‌ডি২৪লাইভ কে বলেন, আমাদের এমপি সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের তিন’শ আসনের এমপিদের মধ্যে অন্যতম। তার তুলনা হয়না। সাবের হোসেন চৌধুরী একজন পরিশ্রমী ‌নেতা বলে তি‌নি জানান । তি‌নি বলেন, এমপি সাহেব যখন দেশের বাহিরে থাকেন তখন আমরা যারা স্থানীয় পর্যায়ের নেতারা রয়েছি তারাই এলাকার প্রতিনিধি হয়ে অনেক কাজ করে থাকি। সাবের হোসেন চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অনেক বেশি কাজ করেছে।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের দিকে বিশেষ ভাবে দৃষ্টি দিয়েছে আমাদের এমপি সাহেব। আগামী নির্বাচনে সবুজবাগের বাসিন্দা গিয়াস উদ্দিন সরকার পলাশ অংশগ্রহণ করতে চায়, এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে চিত্র রঞ্জন দাস বলেন, ও তো ওর পাশের বাড়ীর ভোটই পাবে না। কিভাবে এমপি নির্বাচন করতে চায়? তিনি বলেন সাবের হোসেন চৌধুরীর বিকল্প এই আসনে অন্য কেউ নেই।

খিলগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, সাবের হোসেন চৌধুরী খুবই ভাল ব্যক্তি। তবে তিনি অনেক ব্যস্ত একজন মানুষ। তার (সাবের হোসেন চৌধুরীর) বিষয়ে সব কিছুই আমাদের নেত্রী জানেন।

সরেজমিনে জানা যায়, এমপিকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তেমন না থাকলেও তিনি যে একজন ভাল মানুষ তা সবাই স্বীকার করেন । স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আমাদের এমপি যথেষ্ট ভাল মানুষ। ‌তি‌নি যতটা সময় পান এলাকায় আসেন খোজখবর নেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি হয়ে তিনি আমাদের পতাকাকে বিশ্বে উচ্চতায় নিয়ে গেছেন। তার মত ভাল মানুষ হয় না। তার কারণে আমরা আজ এলাকায় শান্তিতে ব্যবসা করছি। যদিও তাকে আমরা কাছে পাই না। তবে তিনি সব সময় এলাকার উন্নয়নে সজাগ দৃষ্টি রাখে।

ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক গিয়াস উদ্দিন সরকার পলাশ বি‌ডি২৪লাইভ কে বলেন, আমি ঢাকা ৯ আসনে নির্বাচন করতে প্রস্তুত। দলের মনোনয়ন পাওয়ার চেষ্টা করব। আশা করি আগামী নির্বাচনে আমি দলের টিকেট পাব। এর কারণ হিসেবে জানতে চাইলে তিনি বলেন, আমি ছাত্রলীগের রাজনীতি করেছি, স্বেচ্ছাসেবকলীগ করেছি এবং সর্বশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদকের দায়িত্বও পালন করেছি। এলাকার মানুষের সঙ্গে অনেক দিন ধরেই মিশে আসছি। তাদের প্রত্যাশা ও উন্নয়নকে বাস্তবায়ন করতে পরিবর্তন প্রয়োজন। তাই আগামী নির্বাচনের জন্য আমি প্রস্তুত।

বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সর্ম্পকে তিনি বলেন, সাবের হোসেন চৌধুরী অত্যন্ত ভাল মানুষ। তার মেধা ও দ্বিক্ষা আমাদের জাতীয় উন্নয়নে কাজে এসেছে। তবে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, সে প্রত্যাশা পূরণে নতুন কিছু প্রয়োজন তাই নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। তবে শেষ মুর্হূতে দল যদি আমাকে মনোনয়ন না দেয়, তাহলে যে পাবে আমি তার পক্ষেই কাজ করব। কারণ আমি দলকে ভালবাসি।

সা‌বেক(২৭)বর্তমান ৪ নং ওয়ার্ড এর সা‌বেক সহ-সভাপ‌তি গোলাম মোস্তফা বি‌ডি২৪লাইভ কে ব‌লেন, সা‌বের হো‌সেন চৌধুরী একজন ভা‌লো মানুষ তি‌নি সব সময় জনগ‌ণের কল্যা‌নে কাজ ক‌রেন। এলাকায় য‌থেষ্ট উন্নয়ন করেছেন এবং করছেন।‌ তি‌নি ব‌লেন, এম‌পি সা‌হেব যতটুকু সময় পান তা এলাকার জনগ‌নের কে দেয় তার বিকল্প অন্য কোন নেতা আপাতত নেই।

এলাকায় মাদকদ্রব্যের বিস্তার সম্পর্কে জান‌তে চায়ইলে তি‌নি ব‌লেন, এলাকায় প্রচুর মাদক ব্যবসা হচ্ছে। আমি এর বিরুদ্ধে একটি কমিটি গঠন করেছিলাম এম‌পি সা‌হেবও সাহায্য ক‌রে‌ছি‌লেন এ ক‌মি‌টি গঠ‌নের ফ‌লে বার বার আমার উপর মৃত্যুর হুম‌কি আসে। তার প‌রেও এম‌পি সা‌হেব ক‌মি‌টির সা‌থে থাকায় এখ‌নও মাদকের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। ত‌বে জনগন কে সোচ্চার হ‌তে হ‌বে তা না হ‌লে মাদক নির্মূল সম্ভব হবে না।

চা‌য়ের দোকানদার হারুন ‌বি‌ডি২৪লাইভ কে ব‌লেন, সা‌বের হো‌সেন চৌধুরী এম‌পি ভা‌লো লোক এলাকার বেশ উন্নয়ন ক‌রে‌ছেন। ‌তি‌নি আবার এম‌পি হ‌বে ব‌লে তি‌নি ম‌নে কর‌ছেন। ত‌বে এলাকায় মাদক নির্মূল হয়‌নি। এ ব্যাপারে তিনি অভিযোগ করে বলেন, মাদক ব্যবসা বন্ধ কেম‌নে হ‌বে? প্রসাশন তো খা‌লি যারা মাদক ব্যবহার ক‌রে তা‌দের ধ‌রে যারা ব্যবসা ক‌রে তা‌দের ধ‌রে না। তা‌দের ধরলে তো মাদকের ব্যবসা বন্ধ হ‌য়ে যায়।

অন্যদিকে, জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হওয়ার আলোচনায় আছে দলটির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস, আফরোজা আব্বাস ও ৮ম জাতীয় সংসদে এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়াই করা অ্যাডভোকেট শিরিন সুলতানা।

স্থানীয় বা‌সিন্দা মোজা‌ম্মেল হক বি‌ডি২৪লাইভ কে ব‌লেন, আবার সা‌বের হো‌সেন এম‌পি হ‌বেন।‌ বিএন‌পি সম্প‌র্কে জান‌তে চাইলে তি‌নি ব‌লেন,‌ বিএন‌পি এখন ঘু‌মি‌য়ে আছে। তারা কোন দিন জাগ‌বে বলা মুশ‌কিল। ত‌বে শুনতা‌ছি মির্জা আব্বাস ও তার স্ত্রী ২ জনের যেকোন একজন নির্বাচনে আসতে পারে।

আসন নং ১৮২ (ঢাকা ৯)
অবস্থান : ঢাকা মেট্রোপলিটন খিলগাঁও, সবুজবাগ থানাধীন নাসিরাবাদ, দক্ষিণগাঁও ও মান্ডা ইউনিয়ন এবং ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ) এর নিম্নলিখিত ওয়ার্ড নং ১ (সাবেক ২৪), ওয়ার্ড নং ২ (সাবেক ২৫), ওয়ার্ড নং ৩ (সাবেক ২৬), ওয়ার্ড নং ৪ (সাবেক ২৭), ওয়ার্ড নং ৫ (সাবেক ২৮), ওয়ার্ড নং ৬ (সাবেক ২৯) ও ওয়ার্ড নং ৭ (সাবেক ৩০) সমূহ এই আসনের অন্তর্ভুক্ত।

এ জাতীয় আরও খবর