,

রোনালদোর ৪শ’ গোল

news-image

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে রিয়াল মাদ্রিদের হয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।এ ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। এ সুবাদে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার আরো কাছে পৌঁছে গেছে রিয়াল।

ম্যাচের ২৩ মিনিটে নিজের হয়ে প্রথম গোল পান রোনালদো। এসময় প্রতিপক্ষের জাল কাঁপানোর সুবাদে প্রথম ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪০০ গোল করার কীর্তি গড়েন সিঅরসেভেন। আর ম্যাচে নিজের হয়ে দ্বিতীয় গোল করেন ৭৮ মিনিটে। এটি লা লিগায় তার ৪০১তম গোল।

২০০৯ সালে ৯৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ক্রিশ্চিয়ানো রোনালদো। তখন তিনি ছিলেন সিঅরনাইন। স্প্যানিশ ক্লাবটির হয়ে ২৯ আগস্ট ২০০৯ সালে দেল পোর্তিভোর বিপক্ষে প্রথম গোল করেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত লা লিগায় ২৮২ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে তার গোল ৮৮টি ও কোপা ডেল র ‘তে ২২টি। এছাড়া ক্লাব বিশ্বকাপে ৪টি, স্প্যানিশ সুপার কাপে ৩টি ও উয়েফা সুপার কাপে ২টি গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে